মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
Led05সোনারগাঁ

আড়াইহাজারে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় ডোবার পানিতে ডুবে মোহাম্মদ (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে খেলার সময় নিখোঁজ হওয়ার পর দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মোফাজ্জলের ছেলে মোহাম্মদ সকালে বাড়ির পেছনের একটি ডোবার কাছে তার অন্য ভাইদের সঙ্গে খেলা করছিল। খেলার একপর্যায়ে শিশুটি হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরে দুপুর ১টার দিকে বাড়ির পেছনের সেই ডোবার পানি থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।

মাত্র চার বছর বয়সী এই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো পুরিন্দা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

RSS
Follow by Email