শুক্রবার, মার্চ ৬, ২০২৬
Led02জেলাজুড়ে

নির্বাচনকে কেন্দ্র করে না.গঞ্জে র‍্যাবের টহল, রোবাস্ট পেট্রোল ও চেকপোস্ট জোরদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-১১ এর আওতাধীন নির্বাচনী এলাকাগুলোতে নিয়মিত টহল, রোবাস্ট পেট্রোল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে।

র‌্যাব জানায়, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে মাঠপর্যায়ে টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও ঝুঁকিপূর্ণ এলাকায় স্থাপন করা হয়েছে অতিরিক্ত চেকপোস্ট। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং সন্দেহজনক যেকোনো কার্যকলাপের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

 

RSS
Follow by Email